হজ্জ ২০২৭ প্রাক-নিবন্ধন চলছে

রাসূলুল্লাহ (ﷺ)-এর সুন্নাহ অনুযায়ী আদায় করুন আপনার পবিত্র হজ্জ

সুন্নাহভিত্তিক দিকনির্দেশনা, নির্ভরযোগ্য সেবা, যত্ন ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে একটি অর্থবহ হজ্জযাত্রা। ২০২৭ সালের হজ্জের প্রাক-নিবন্ধন চলছে।

Holy Kaaba at Masjid al-Haram Makkah
ইবাদাহ সুন্নাহ স্বাচ্ছন্দ্য

কেন হজ্জ গেটওয়ে বেছে নেবেন?

আমরা আপনার হজ্জের প্রতিটি ধাপে সহীহ সুন্নাহর দিকনির্দেশনা, সর্বোচ্চ যত্ন ও স্বাচ্ছন্দ্যকে অগ্রাধিকার দিয়ে থাকি।

সুন্নাহভিত্তিক হজ্জ পরিচালনা

রাসূলুল্লাহ (ﷺ)-এর সুন্নাহর বিশুদ্ধ অনুসরণ নিশ্চিত করে সম্পূর্ণ হজ্জ সফর এবং এর প্রতিটি ধাপ নিখুঁতভাবে পালন করার দিকনির্দেশনা।

নির্ভরযোগ্য দিকনির্দেশনা ও সহায়তা

অভিজ্ঞ ও বিশ্বস্ত ইসলামী দিকনির্দেশকদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং নিবেদিতপ্রাণ একটি দলের সার্বক্ষণিক সহায়তায় আপনার পুরো হজ্জ সফর।

প্রত্যেক হজ্জযাত্রীর জন্য আন্তরিক যত্ন

হজ্জযাত্রীদের সর্বোচ্চ সেবা ও ব্যক্তিগত যত্ন নিশ্চিত করতে আমাদের কাফেলার গ্রুপ সাইজ বা হজ্জযাত্রী সংখ্যা সীমিত রাখা হয়।

মানসম্মত আবাসন ও আরামদায়ক পরিবহন

মক্কা ও মদিনায় হারামের নিকটবর্তী মানসম্মত হোটেল এবং মিনা-আরাফাহ যাতায়াতের জন্য আধুনিক ও আরামদায়ক শীতাতপনিয়ন্ত্রিত বাস।

হজ্জ-পূর্ব প্রশিক্ষণ ও কর্মশালা

যাত্রার আগে একাধিক সেশনে পরিচালিত সমন্বিত প্রশিক্ষণ, কর্মশালা এবং শিক্ষাসামগ্রী—যাতে আপনি আত্মবিশ্বাসের সঙ্গে সুন্নাহ অনুযায়ী হজ্জের প্রস্তুতি নিতে পারেন।

সুবিন্যস্ত ১৪–১৭ দিনের সময়সূচি

কর্মজীবী পেশাজীবী ও বয়োজ্যেষ্ঠদের সুবিধার্থে অত্যন্ত গোছানো ও সুপরিকল্পিত ১৪ থেকে ১৭ দিনের হজ্জ প্যাকেজ ব্যবস্থা।

আমাদের হজ্জ প্যাকেজসমূহ

আপনার প্রয়োজন ও পছন্দের সঙ্গে সবচেয়ে উপযোগী হজ্জ প্যাকেজটি নির্বাচন করুন। প্রতিটি প্যাকেজেই সুন্নাহভিত্তিক দিকনির্দেশনা, পেশাদার সেবা এবং আপনার পুরো হজ্জ সফরজুড়ে নিবেদিত সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে।

জনপ্রিয় পছন্দ

স্ট্যান্ডার্ড প্যাকেজ

৩০ - ৩৫ দিন

সাশ্রয়ী মূল্যে পরিকল্পিত একটি পরিপূর্ণ হজ্জ প্যাকেজ, যেখানে রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত নির্ভরযোগ্য দিকনির্দেশনা ও সার্বিক সহায়তা

৳ ৭,৬০,০০০
প্যাকেজের অন্তর্ভুক্ত সেবাসমূহ:
  • হজ্জ-পূর্ব ওরিয়েন্টেশন এবং গাইডবুক
  • মক্কা ও মদিনায় মানসম্মত আরামদায়ক হোটেলে আবাসন
  • মক্কায় পুরো সময় একই হোটেলে আবাসনের ব্যবস্থা
  • মক্কা হোটেল: মসজিদের বহিঃচত্বর থেকে ৫০০–৭০০ মিটারের মধ্যে
  • মদিনা হোটেল: মারকাজিয়া এলাকায় ২০০–৪০০ মিটারের মধ্যে
  • বিশুদ্ধ সুন্নাহভিত্তিক হজ্জের দিকনির্দেশনা ও দৈনিক দ্বীনি আলোচনা
  • পূর্ণাঙ্গ বুফে ক্যাটারিং
  • হজ্জের দিনগুলোতে শীতাতপনিয়ন্ত্রিত ডেডিকেটেড বাস সার্ভিস
  • প্রয়োজনীয় পূর্ণাঙ্গ হজ্জ কিট
বিশেষভাবে নির্বাচিত

প্রিমিয়াম প্যাকেজ

১৪ - ১৭ দিন

আমাদের বিশেষভাবে পরিকল্পিত হজ্জ অভিজ্ঞতা, যেখানে আপনি ইবাদতে পূর্ণ মনোযোগ দিতে পারবেন, আর আমরা নিশ্চিত করব আপনার স্বাচ্ছন্দ্য, নির্ভরযোগ্য ও নিরবচ্ছিন্ন সেবা

৳ ৯,২০,০০০
প্রিমিয়াম প্যাকেজের বিশেষ সেবাসমূহ:
  • হজ্জ-পূর্ব ওরিয়েন্টেশন এবং গাইডবুক
  • মক্কা ও মদিনায় প্রিমিয়াম উচ্চমানের হোটেলে আবাসন
  • মক্কায় পুরো সময় একই হোটেলে আবাসনের ব্যবস্থা
  • মক্কা হোটেল: আজইয়াদ রোডে হারামের মাত্র ২০০–৪০০ মিটারের মধ্যে
  • ২৪ ঘণ্টা হারামে যাতায়াতের সুযোগ
  • মদিনা হোটেল: মারকাজিয়া এলাকায় ২০০–৪০০ মিটারের মধ্যে (তাইবা সাইড)
  • জোন-২ মিনা ক্যাম্প (জামারাত থেকে মাত্র ০.৮–১.৪ কিমি দূরত্বে)
  • বিশুদ্ধ সুন্নাহভিত্তিক হজ্জের দিকনির্দেশনা ও দৈনিক দ্বীনি আলোচনা
  • ফুল-বোর্ড বুফে ক্যাটারিং
  • হজ্জের দিনগুলোতে শীতাতপনিয়ন্ত্রিত ডেডিকেটেড বাস সার্ভিস
  • প্রয়োজনীয় পূর্ণাঙ্গ হজ্জ কিট

আপনার পবিত্র হজ্জ সফরের প্রথম পদক্ষেপ নিতে প্রস্তুত?

আসন সংখ্যা শেষ হওয়ার পূর্বেই প্রাক-নিবন্ধন সম্পন্ন করে আপনার স্থান নিশ্চিত করুন। যেকোনো তথ্যের জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন।

যেকোনো পরামর্শ ও তথ্যের জন্য যোগাযোগ করুন

হজ্জ ২০২৭-এর প্রাক-নিবন্ধন, সরকারি হজ্জ ফি বা আমাদের প্যাকেজ সম্পর্কে জানতে চান? আমাদের টিম আপনার সকল প্রশ্নের উত্তর দিতে ও প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত।।

হজ্জ গেটওয়ে প্রধান কার্যালয়

ব্যক্তিগত পরামর্শের জন্য আমাদের ঢাকা অফিসে আসুন। আপনার হজ্জ পরিকল্পনা নিয়ে কথা বলুন এবং আমাদের সেবাসমূহ সম্পর্কে জানুন।

ঢাকা প্রধান কার্যালয়ের ঠিকানা: ১৬৯ (২য় তলা) ফকিরাপুল, ঢাকা ১০০০
লাইসেন্স ও অনুমোদন: সরকার অনুমোদিত লাইসেন্সধারী অংশীদারের সহযোগিতায় পরিচালিত (হজ্জ লাইসেন্স নং: ০৫০২)

ইন্টারেক্টিভ গুগল ম্যাপ

১৬৯ ফকিরাপুল পানির ট্যাংক মোড়, ঢাকা ১০০০

গুগল ম্যাপে দেখুন

আপনার আগ্রহের কথা আমাদের জানান

নিচে আপনার তথ্য প্রদান করুন। আমাদের টিম অল্প সময়ের মধ্যেই আপনার সঙ্গে যোগাযোগ করে পরবর্তী ধাপ সম্পর্কে আলোচনা করবে।

স্বয়ংক্রিয় স্প্যাম প্রতিরোধে সুরক্ষিত